প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন , ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের চাপ আমাদের ওপর এসে পড়েছে। বলা হচ্ছে ইসির উপর আস্থা নেই, সরকারের উপর আস্থা নেই। আমরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে চাই।
আমাদের
'ভারত আমাদের বন্ধু, তারা গত ৭০ বছর ধরে সৌদি আরব গড়ায় আমাদের সাহায্য করছে। ভারতে অনেক সৌদি প্রকল্প রয়েছে, উন্নয়নে সহায়তা করছে।' ভারত সফরে গিয়ে এমন মন্তব্য করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
বিশ্বের মঙ্গলের জন্য ভারত এবং আমেরিকার বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর এমনই মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনের মাঠ ছেড়ে পালাতে চাইছে- এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা কখনো ফাঁকা মাঠে গোল দিতে চাই না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, পালিয়ে না গিয়ে মাঠে এসে আমাদের সঙ্গে খেলুন। আমরা খেলেই জিততে চাই।
কোথায় আছে 'দানে দানে তিনবার' - এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ফাইনাল হারের বিষয়টি এভাবেই বলা যায়। এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি জিতেই এবার শিরোপাখরা কাটাতে চায় টিম টাইগার। সে লক্ষ্য নিয়েই আগামীকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সেই ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। জানিয়েছেন টাইগার ক্রিকেটারদের সঙ্গে নিজেদের সুসম্পর্কের কথাও।
দক্ষিণ আফিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস লিডার্স ডায়ালগে একথা বলেন তিনি।
জুন থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে বর্ষাকাল চলতে থাকে। তার মাঝে জুলাই থেকে টানা বৃষ্টি শুরু হয়। আর এ বৃষ্টির পানিতে এডিস মশার বংশবৃদ্ধি এবং আক্রমণও বৃদ্ধি পায়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা কথা বলতে ভুলে গেছি। ভয়ের সংস্কৃতি আমাদের জেকে ধরেছে। এই ভয় কাটিয়ে আমাদের সত্য বলতে হবে। সংস্কৃতি সব সময় সত্য বলার সাহস যোগায়।
‘আশরাফুল মাখলুকাত’ মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য মানুষ আল্লাহর বড়ত্ব বয়ান করবে। তার পরিচয় প্রকাশ করবে। তার ইবাদত ও গুণগান করবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমেরিকা আমাদের ওপর ভিসা নীতি দেয়, স্যাংশন দেয়। এটা আমাদের জন্য আনন্দের কথা নয়। লজ্জার কথা।’