সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।এ ব্যাপারে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যূলার বিষয়ক উপমন্ত্রী আলি বিন আব্দুর রহমান আল ইউসুফকে সুযোগ দিতে অনুরোধ জানিয়েছেন সৌদিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
আরব
আজ বুধবার (২ আগস্ট) শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত মোট ৩০৯টি ফিরতি হজ ফ্লাইটে ১ লাখ ১৪ হাজার ১৮ জন হাজি দেশে ফিরেছেন।
মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ শিক্ষাপ্রতিষ্ঠানের আল–শরিফ ইনস্টিটিউট বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে। এ বৃত্তি নিয়ে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্সের ভর্তির সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরাও।
পবিত্র হজ পালন শেষে ৩০৯ ফ্লাইটে দেশে ফিরেছেন ১ লাখ ১৪ হাজার ১৮ হাজি। মোট ৩০৯ টি ফ্লাইটে দেশে ফিরেন তারা। যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৫৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪৭টি।
সৌদি আরবে ছুরিকাঘাত করে রাবেল আহমদ (২৮) নামে সিলেটের গোলাপগঞ্জের এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন এক লাখ ১০ হাজার ৫৯৫ জন হাজি। এবার হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১১৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সৌদি আরব আরো ১২টি দেশের জন্য তাদের ই-ভিসা ব্যবস্থা চালু করেছে। এর ফলে মোট ১৯টি দেশ এই সুবিধা পাচ্ছে। নতুন ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের সৌদি আরব অবতরণ করার জন্য আর তাদের পাসপোর্টে ভিসা স্টিকারের প্রয়োজন পড়বে না।
মক্কা ও মদিনার কারণে সৌদি আরব ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। একই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রেও দেশটির বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষ তালিকায় স্থান করে নিচ্ছে।
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন প্রায় সাড়ে ৯৫ হাজার হাজি। মোট ২৫৫টি ফ্লাইটে দেশে ফিরেন ৯৫ হাজার ৪০৯ জন। যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১২০টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪০টি।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে নতুন করে সাড়ে ১১ হাজার বিশেষজ্ঞ শিক্ষক নিয়োগ দেবে। দেশটির নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে শিক্ষক নিয়োগের এই পরিকল্পনা উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।