আর্সেনাল

উভয় লেগের জয়ে চেলসিকে হারিয়ে কারাবো কাপের ফাইনালে আর্সেনাল

উভয় লেগের জয়ে চেলসিকে হারিয়ে কারাবো কাপের ফাইনালে আর্সেনাল

লন্ডন ডার্বিতে চেলসিকে বিদায় করে কারাবো কাপের ফাইনালে উঠে গেল আর্সেনাল। এমিরেটসে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে কাই হাভার্টজের যোগ করা সময়ের গোলে ১-০ ব্যবধানে জয় পায় মিকেল আর্তেতার দল।

ব্রাজিলিয়ান তারকার জোড়া গোলে ইতিহাস গড়ল আর্সেনাল

ব্রাজিলিয়ান তারকার জোড়া গোলে ইতিহাস গড়ল আর্সেনাল

দীর্ঘদিনের চোট কাটিয়ে ফিরেই দুর্দান্ত ফর্মে গ্যাব্রিয়েল জেসুস। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের মাঠে জোড়া গোল করে আর্সেনালকে ৩–১ ব্যবধানে জয় এনে দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই জয়ে গ্রুপের শীর্ষে থেকেই শেষ ষোলো নিশ্চিত করেছে আর্সেনাল।

ফের ড্রয়ে বড় সুযোগ হারাল আর্সেনাল

ফের ড্রয়ে বড় সুযোগ হারাল আর্সেনাল

নটিংহাম ফরেস্টের মাঠে একের পর এক সুযোগ নষ্ট করায় জয়ের বদলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আর্সেনালকে। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ম্যানচেস্টার সিটি ডার্বিতে হেরে যাওয়ায় লিগ টেবিলের শীর্ষে সাত পয়েন্টের লিড নিয়েছে মিকেল আর্তেতার দল।

সেমিফাইনালে চেলসিকে হারিয়ে আর্সেনাল কোচ বললেন ‘এটা প্রথম ধাপ’

সেমিফাইনালে চেলসিকে হারিয়ে আর্সেনাল কোচ বললেন ‘এটা প্রথম ধাপ’

কারাবাও কাপে বুধবারের লন্ডন ডার্বিতে সেমিফাইনালের প্রথম লেগে চেলসিকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল। এতে শেষ চারবার সেমিফাইনালে বাদ পড়া আর্সেনালের সামনে ফাইনালের টিকিট পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। 

রাইসের জোড়া গোলে আর্সেনালের ঘুরে দাঁড়ানো জয়

রাইসের জোড়া গোলে আর্সেনালের ঘুরে দাঁড়ানো জয়

হাঁটুর চোটে অ্যাস্টন ভিলার বিপক্ষে গত মঙ্গলবারের ম্যাচে ছিলেন না ডেকলান রাইস। গতকাল (শনিবার) এএফসি বোর্নমাউথের বিপক্ষেও তার খেলা অনিশ্চিত ছিল।

অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল আর্সেনাল, ৪ গোলের দাপুটে জয়

অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল আর্সেনাল, ৪ গোলের দাপুটে জয়

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি আর্সেনাল। তবে বিরতির পর একবার ডেডলক ভাঙতেই যেন বাঁধভাঙা জোয়ার বইয়ে দেয় মিকেল আর্তেতার শিষ্যরা। একের পর এক আক্রমণে অ্যাস্টন ভিলাকে গুঁড়িয়ে দিয়ে বড় জয় তুলে নেয় গানাররা।

সিটির জয়ে অস্বস্তিতে আর্সেনাল

সিটির জয়ে অস্বস্তিতে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (১৪ ডিসেম্বর) ক্রিস্টাল প্যালেসের মাঠে ৩-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করেছেন হলান্ড।