একসময় মনে হচ্ছিল হেরে যাচ্ছে ইংল্যান্ড। ঠিক তখনই আট নম্বরে নেমে লড়াই শুরু করলেন স্যাম কুরান। শুধু তাই নয়, জাগালেন ইংল্যান্ডের জয়ের আশাও। লড়লেন শেষ পর্যন্ত। কিন্তু না। তারপরও পারল না বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। স্যাম কুরানের বীরত্ব ছাপিয়ে রোমাঞ্চকর এক জয়ই পেল ভারত।
ইংল্যান্ড
শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৩ রান। দ্বিতীয় এবং তৃতীয় বল বাউন্ডারির বাইরে পাঠিয়ে ১০ রান তুলে হৃদস্পন্দন বাড়িয়ে দিয়ছিলেন জোফ্রা আর্চার। প্রথম তিন বলে ১১ রান খরচ করার পর জোড়া ওয়াইড করে হঠাতই যেন খলনায়ক বনে যাচ্ছিলেন শার্দুল।
সফরকারী ইংল্যান্ডের কাছে প্রথম টি টোয়েন্টিতে বাজেভাবে হারার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের দারুণ এক জয় পেয়েছে ভারত।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যন্ডের মুখোমুখি ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ড্র করলেই চলত ভারত। চতুর্থ টেস্টে ইংল্যান্ড ইনিংস এবং ২৫ রানে হারল।
গত দু’টি টেস্টের মত মোতেরায় চতুর্থ টেস্টের প্রথম ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন ইংল্যান্ড। ভারতীয় বোলারদের দাপটে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানে গুটিয়ে গেল ইংরেজরা।
মাত্র দুই দিনের মধ্যে গত সপ্তাহে শেষ হয়ে যাওয়া টেস্ট নিয়ে বহু আলোচানা-সমালোচনা শেষ না হতেই সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে মাঠে ফিরছে স্বাগতিক ভারত ও সফরকারী ইংল্যান্ড
দু’দিনেরও কম সময়ে পিঙ্ক বল টেস্ট জিতে নিল ভারত। ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গেল কোহলিরা।
টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় সেশনের আগেই ১৭ উইকেটের পতন। আহমেদাবাদে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ডের ডে-নাইট টেস্ট যে পাঁচ দিন গড়াবে না, তা বোঝা গিয়েছিল প্রথম দিনেই।
তিনি শুধু স্পিন বল ভালো খেলেন, তা নয়। তাঁর স্পিন ব্যাটসম্যানদের কাবুও করে দিতে পারে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জো রুটের দুরন্ত স্পিন বোলিংয়ের সাক্ষী থাকল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।
ভারতের আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার সফররত ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট খেলতে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারতের