পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।তিনি জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অব্যাহত সহযোগিতার ওপরও জোর দেন, যার মধ্যে জাতিসঙ্ঘের বিশেষ কার্যপ্রণালী ম্যান্ডেটধারীদের সাম্প্রতিক সফরও রয়েছে।
ইউএন
উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা বাতিল করেছেন হাইকোর্ট। এ রায়ের ফলে উপজেলা চেয়ারম্যানদের ওপর ইউএনওদের একচ্ছত্র কর্তৃত্ব থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু অভিনয় নয়, পাশাপাশি তিনি শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর শুভেচ্ছা দূত হিসেবে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম হত্যাচেষ্টার মামলায় একজনকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক সাদিয়া সুলতানা এ দণ্ডাদেশ দেন।
বরিশালে জেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে কক্ষে প্রবেশের সময় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সাথে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামানের বাগবিতণ্ডা হয়েছে। এসময় ইউএনওকে স্টুপিডও বলেন মেয়র।সোমবার সকাল সোয়া ৯টার দিকে বরিশাল জিলা স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
খেলার মাঠে জনসম্মুখে ফুটবল কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি আছড়ে ভেঙ্গে ফেলা সেই বান্দরবানের আলীকদম উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেবুবা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পদায়ন করা হয়েছে ঢাকা বিভাগে।
আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য হলো-‘পর্যটনে নতুন ভাবনা’।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম সবার সামনে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের ট্রফি ভাঙার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে।
৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ সদর দফতরে অনুষ্ঠিত জাতিসঙ্ঘ চিফস অব পুলিশ সামিটে (ইউএনসিওপিএ) যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল নিউইয়র্কে পৌঁছেছে।