দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর চুরির উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ইউএন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় গ্রেফতার তিনজন র্যাবের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে, কথাও বলেছেন তিনি। তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে প্রবেশ করে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে গুরুতর জখম করার অভিযোগে গ্রেফতার ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও উপজেলা যুবলীগের সদস্য আসাদুল ইসলামকে যুবলীগ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবলীগ।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে দিনাজপুরের হাকিমপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিরাপত্তায় তাদের বাসায় সশস্ত্র আনাসার সদস্য মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বাসা বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
দিনাজপুরের গোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানমকে (৩৫) আবাসিক ভবনে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার পিতা অমর আলীকেও কুপিয়ে আহত করে তারা।