সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৬ ও ৭ ফেব্রুয়ারি (রবি ও সোমবার) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকের কটেজ-রিসোর্টগুলো বন্ধ থাকবে।
ইউপি
‘নিজের কাজ নিজে করি-এতে লজ্জার কিছু নেই। জীবিকার অন্বেষায় কাজ তো করতেই হবে। ইউপি সদস্য হয়েছি বলে কী লাটে ওঠে গেছি।
ইউপি নির্বাচনে প্রাণহানির যে ঘটনা গত বছর শুরু হয়েছিল, তা চলতি বছরের শুরুতেও বহাল রয়েছে। গেল জানুয়ারি মাসে পঞ্চম ও ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১০৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৯ জন মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ শতাধিক।
দেশের ২২ জেলার ৪২ উপজেলার ২১৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা এ ভোটগ্রহণ চলবে। এর মধ্যে ২১৬ ইউপিতে ইভিএমে এবং মাত্র দুটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে।
যশোর প্রতিনিধি: যশোর অভয়নগর উপজেলার সুন্দলি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত সোয়া আটটার দিকে উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
যশোর প্রতিনিধি: যশোরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার (৯জানুয়ারি)সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান.........
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলমান সহিংসতায় নির্বাচন কমিশনের কোন দায় নেই, বরং এ সহিংসতার জন্য নির্বাচনে অংশ নেয়া প্রার্থী ও তাদের সমর্থকরাই দায়ী।
কুষ্টিয়া প্রতিনিধি:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের সংসদীয় এলাকা কুষ্টিয়া সদরে ইউপির ভোটে ডুবেছে নৌকা। সদরের ১১ ইউনিয়নে বুধবারের ভোটে একটিতে জয় পেয়েছেন নৌকার প্রার্থী। তবে আটটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। এই বিপর্যয়ের জন্য স্থানীয় নেতাদের সমন্বয়ের অভাবকে দুষছে জেলা আওয়ামী লীগ।
কনকনে শীতের মাঝে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও আশুগঞ্জ উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।
যশোর প্রতিনিধি:যশোর সদর ও কেশবপুর উপজেলার ২৬টি ইউনিয়নে আজ নির্বাচন। সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোটগ্রহণ। শীত উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগে সকাল থেকেই কেন্দ্রে হাজির হয়েছেন বিপুল সংখ্যক ভোটার। দুই উপজেলার অর্ধশতাধিক ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে কেন্দ্র ও আশপাশের এলাকায় নেয়া