পাবনার ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় তিনজন আওয়ামী লীগ নেতাকে দল থেকে ‘বহিষ্কার’ করা হয়েছে।রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তাদের বহিষ্কার করা হয়।
ইউপি
দ্বিতীয় ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত। এসব ইউনিয়নের মধ্যে ২৬টিতে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ করা হবে আগামী ২৩ ডিসেম্বর। বুধবার নির্বাচন কমিশনের (ইউপি) বৈঠকে এই নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত।
আওয়ামীলীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তারই আপন ভাতিজা হিরা মিয়া। দলীয় নেতা-কর্মীরা বিদ্রোহী এবং দলীয় প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী মাঠে চাচা-ভাতিজার ভোট যুদ্ধ জমে উঠেছে।
পাবনা প্রতিনিধি:পাবনার সুজানগর উপজেলার আসন্ন হাটখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বারভাগিয়া গ্রামে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত; ১৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ঢাকা ও সিলেট বিভাগের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। রোববার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।শনিবার সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রংপুর-রাজশাহীর বিভাগের পর এবার খুলনা ও বরিশাল বিভাগের ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়।
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে ১ হাজার ৭টি ইউপি। এছাড়া এদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ পৌরসভারও।
আগামী ১১ নভেম্বর ৮৪৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশনের ৮৬তম সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ূন কবীর খন্দকার।
সারাদেশের ৬ জেলার ২৩ উপজেলার ১৬০ ইউপিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। স্থগিত প্রথম ধাপের ১৬০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ। এছাড়াও ৪৪ ইউপিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে প্রার্থীরা।