কুষ্টিয়া প্রতিনিধি: পঞ্চম ধাপে কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।বুধবার (৫জানুয়ারি) সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
ইউপি
পাবনা(এম মাহফুজ আলম ):পঞ্চম ধাপে কনকনে শীতের মধ্যে উৎসবমুখর পরিবেশে বেড়ার ৯ ইউপিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ সময়ের আগেই ভোটাররা ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন। হাঁড় কাঁপানো প্রচন্ড শীতকে উপেক্ষা করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাঁড়াতে কুন্ঠাবোধ করেননি।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দেশের ৪৮টি জেলার ৯৫টি উপজেলার ৭০৮টি ইউপিতে ভোটগ্রহণ হচ্ছে। এরমধ্যে ৪০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে।
আগামীকাল ৫ জানুয়ারী যশোর জেলার সদর ও কেশবপুর উপজেলার মোট ২৬ টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। নির্বাচন উপলক্ষে আজ সকাল থেকে নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পান্টি ইউনিয়নের পরাজিত নৌকার প্রার্থী কামরুজ্জামান মান্নান মোল্লা সংবাদ সম্মেলন করেছেন।
যশোর প্রতিনিধি: চতুর্থ ধাপে যশোরের অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের উৎসব মুখর পরিবেশে শুরু ভোটগ্রহণ।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ধাপে সারাদেশে মোট ৮৩৮ ইউপিতে ভোট হবে। ইভিএমে হবে ৩৮টিতে।
এম মাহফুজ আলম, পাবনা: পাবনায় এক পৌরসভা ও তিন উপজেলার ১৮ টি ইউনিয়নে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
কুষ্টিয়ায় ৪র্থ ধাপে আগামীকাল ২৬ই ডিসেম্বর কুমারখালী ও খোকসা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২টি উপজেলায় ৪র্থ ধাপে মোট ২০টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন।
পাবনা প্রতিনিধি:চতুর্থ ধাপে নির্বাচনের দোলাচলে পাবনায় নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের চাপে অসস্তিতে রয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা। ইতোমধ্যেই তিনটি ইউনিয়নে নৌকা প্রার্থীর সমর্থকদের আক্রমনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থীদের প্রতি সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়াও দেখা দিয়েছে।