কক্সবাজারের টেকনাফ থানাধীন মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
- সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
- * * * *
- গাবুরায় জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবি
- * * * *
- কপিলমুনিতে ৬০৫ পিস ইয়াবাসহ আটক ১
- * * * *
- পার্বতীপুরে পুকুরে ডুবে আপন খালা-ভাগিনার মৃত্যু
- * * * *
- ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনে ২৯০ জনের নামে মামলা
- * * * *
ইয়াবাসহ আটক
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. জুনাইদ (২০) ও তবারক হোসেন (২২) নামে দুজনকে আটক করেছে র্যাব-১১।
কক্সবাজারের টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণকারী ইদ্রিসের বসত বাড়ি থেকে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা, ২০ ভরি ১২ আনা স্বর্ণ ও নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইদ্রিস পালিয়ে গেলেও সহযোগী কাশেমকে আটক করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাবরাং ইউনিয়নের লেজিরপাড়া থেকে ইয়াবা, স্বর্ণ ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়। আটক কাশেম (৪০) একই এলাকার বাসিন্দা।
কক্সবাজারের উখিয়া থানাধীন থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ কামাল উদ্দিন (৩৫) নামে একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটক ব্যক্তি উখিয়া পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থাইংখালী হাকিমপাড়ার মৃত ইলিয়াসের ছেলে।
কক্সবাজারের টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যকে এসব তথ্য নিশ্চিত করেন।
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকা থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ শামসুল আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
কক্সবাজারের উখিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব। এ সময় তার অপর এক সহযোগী পালিয়ে গেছে। শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৫।