ঈদযাত্রায় সড়ক, রেল, নৌ-পথে সর্বমোট ৩৪১টি যানবাহন দুর্ঘটনায় ৩৫৫ জন নিহত এবং ৬২০ জন মানুষ আহত হয়েছেন।
- যুক্তরাষ্ট্রের সিনেটর হওয়ার পথে কিংবদন্তি রেসলার কেন!
- * * * *
- ফাজিল-কামিল মাদরাসার এডহক কমিটির প্রস্তাব চাইল বিশ্ববিদ্যালয়
- * * * *
- লঙ্কান কোচের বিতর্কিত মন্তব্য ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠাল সাফ
- * * * *
- বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ
- * * * *
- সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা
- * * * *
ঈদ
ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা শুরু হবে। গত শনিবার থেকে দাপ্তরিক কার্যক্রম ও আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রসপেক্ট পার্কের মুসলিম মেয়র মোহাম্মদ খায়রুল্লাহকে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসের ঈদ উৎসবে যোগদান আটকিয়ে দেয়া হয়েছিল বলে ইউএস সিক্রেট সার্ভিস সোমবার জানিয়েছে।
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।গত সোমবার অফিস আদালত খুললেও অতিরিক্ত ছুটি শেষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সপ্তাহের শেষ কার্যদিবসে কমলাপুর রেলস্টেশন ও গাবতলী বাস টার্মিনালে ঢাকায় আসা যাত্রীদের চাপ দেখা গেছে।
পবিত্র ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদুল আজহায়ও মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মুক্তির তিন দিনে ১০০ কোটি রুপির ক্লাবে জায়গা করে নিয়েছে সালমান খানের ঈদের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। মুক্তির দিন সিনেমাটি আয় করে ১৫ কোটি ৮১ লাখ রুপি। তবে দ্বিতীয় দিনে এক লাফে বেড়েছে আয়।
পবিত্র ঈদুল ফিতরে প্রবাসী বাংলাদেশীরা বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ৯৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ রেমিট্যান্স হিসেবে দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ৬০০ কোটি টাকা।
ঈদের ছুটিতে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকায় সোমবার সকালে ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ অবস্থায় রয়েছে।
টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ সোমবার সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলছে। রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের ধর্মপ্রাণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। শহর থেকে মানুষ গ্রামে যাওয়া গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। সাধারণ মানুষ যে নিরাপদে ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে, তা বিএনপির পছন্দ নয়।’