শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার (২২ এপ্রিল) বাংলাদেশে উদযাপিত হবে মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর শনিবার ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের জামাত আদায় করবেন।
- প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী
- * * * *
- শাহজালালে শতাধিক স্বর্ণবার জব্দ
- * * * *
- ১২০ কোটি টাকায় নির্মিত হবে জিয়া হল: নাসিক প্রশাসক
- * * * *
- গোপালগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ
- * * * *
- ডাকাতির প্রস্তুতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘নুরা পাগলা’ গ্রেপ্তার
- * * * *
ঈদ
প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতরের দিন সারাদেশে বৃষ্টি হতে পারে। তবে, কোনো কোনো জেলায় থেমে থেমে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। আবার কোথাও কোথাও ঝড়-বৃষ্টির দেখা মিলতেও পারে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ শনিবার ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন। যা হবে দেশের রাষ্ট্রপতি হিসেবে তার শেষ ঈদ।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের সামনে এসে হাজির পবিত্র ঈদুল ফিতর। এই ঈদে দুই রাকাত নামাজ আছে। তা পড়া ওয়াজিব। এতে আজান-ইকামত নেই। যাদের ওপর জুমার নামাজ ওয়াজিব, তাদের ওপর ঈদের নামাজও ওয়াজিব। ঈদের নামাজ মাঠে-ময়দানে পড়া উত্তম। শহরের মসজিদগুলোতেও ঈদের নামাজ জায়েজ আছে। (বুখারি : ১/১৩১)
পুরো রমজান মাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনন্দ উৎসব পবিত্র ঈদুল ফিতর। উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার (২২ এপ্রিল) সারাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে রাজধানী ছেড়েছেন অর্ধকোটি মানুষ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে যাতায়াতের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, গোয়েন্দা, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ আগামীকাল শনিবার বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ ভোগান্তিমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।