পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়বেন প্রায় এক কোটি মানুষ। দেশের অন্যান্য বিভাগ থেকে কর্মজীবী এবং শিক্ষার্থী মিলিয়ে আরও প্রায় পাঁচ কোটি মানুষ নিজের বাড়িতে যাবেন। এবারের ঈদে সব মিলিয়ে প্রায় ছয় কোটি মানুষ নাড়ির টানে বাড়ি যাবেন।
ঈদ
ঈদুল ফিতর সামনে রেখে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে মোটরসাইকেল ও যাত্রী পরিবহন শুরু হয়েছে। ফেরিতে ঈদযাত্রার প্রথমদিনেই মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আসন্ন ঈদুল ফিতরের আগে আজ মঙ্গলবার শেষ কর্মদিবস। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। বুধবার (১৯ এপ্রিল) পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি। এরপর দিন ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে একদিন ছুটি। আর ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) এই তিন দিন ঈদের ছুটি।
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলেন। বর্তমানে গান নিয়েই ব্যস্ত আছেন।
জনপ্রিয় অভিনেতা আজম খান প্রতিবছরের মতো এবারও ঈদের কাজের শুটিং শুরু করেছিলেন বছরের শুরুতেই। সারা বছরই নাটক, টেলিফিল্ম আর সিনেমায় কাজ করা হয় তার।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম নয় দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর আগামী শনিবার হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।
ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। অন্য যানবাহনের সঙ্গে ট্রেনেও গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে নগরবাসী। এদিকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হয়েছে।
শুরু হলো রেলপথের ঈদযাত্রা। রাজধানীর কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়। তবে ব্যাপক প্রস্তুতির পরও প্রথম দিনই শিডিউল বিপর্যয়ে দুর্ভোগে যাত্রীরা।
ঈদের বাকি আর মাত্র কয়েক দিন। এরপরই উৎসবে মেতে উঠবে পুরো দেশ। উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে মুক্তির মিছিলে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এবার সে তালিকায় যুক্ত হলো চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটির দ্বিতীয় সিনেমা ‘লোকাল’।