ঈদ

কাল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের টানা ৫ দিনের ছুটি

কাল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের টানা ৫ দিনের ছুটি

আগামীকাল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত শুরু হচ্ছে ঈদুল ফিতরের টানা পাঁচ দিনের ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ এপ্রিল দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

বায়তুল মোকাররমে ঈদ জামাতের সময়সূচি

বায়তুল মোকাররমে ঈদ জামাতের সময়সূচি

পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।

ঈদে বাড়ি ফিরবে ৬ কোটি মানুষ

ঈদে বাড়ি ফিরবে ৬ কোটি মানুষ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছাড়বেন প্রায় এক কোটি মানুষ। দেশের অন্যান্য বিভাগ থেকে কর্মজীবী এবং শিক্ষার্থী মিলিয়ে আরও প্রায় পাঁচ কোটি মানুষ নিজের বাড়িতে যাবেন। এবারের ঈদে সব মিলিয়ে প্রায় ছয় কোটি মানুষ নাড়ির টানে বাড়ি যাবেন।

ফেরিতে ঈদযাত্রা শুরু

ফেরিতে ঈদযাত্রা শুরু

ঈদুল ফিতর সামনে রেখে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে মোটরসাইকেল ও যাত্রী পরিবহন শুরু হয়েছে। ফেরিতে ঈদযাত্রার প্রথমদিনেই মোটরসাইকেল আরোহীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ঈদের আগে শেষ কর্মদিবস আজ

ঈদের আগে শেষ কর্মদিবস আজ

আসন্ন ঈদুল ফিতরের আগে আজ মঙ্গলবার শেষ কর্মদিবস। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। বুধবার (১৯ এপ্রিল) পবিত্র শবে কদর উপলক্ষে ছুটি। এরপর দিন ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে একদিন ছুটি। আর ২১ থেকে ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) এই তিন দিন ঈদের ছুটি।

ঈদের একগুচ্ছ নাটকে অভিনেতা আজম খান

ঈদের একগুচ্ছ নাটকে অভিনেতা আজম খান

জনপ্রিয় অভিনেতা আজম খান প্রতিবছরের মতো এবারও ঈদের কাজের শুটিং শুরু করেছিলেন বছরের শুরুতেই। সারা বছরই নাটক, টেলিফিল্ম আর সিনেমায় কাজ করা হয় তার।

মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে শনিবার

মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে শনিবার

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর আগামী শনিবার হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

ঈদযাত্রার প্রথম দিনে ৫১ জোড়া ট্রেন

ঈদযাত্রার প্রথম দিনে ৫১ জোড়া ট্রেন

ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। অন্য যানবাহনের সঙ্গে ট্রেনেও গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে নগরবাসী। এদিকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হয়েছে।