আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি। ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতর ধরে (চাঁদ দেখা সাপেক্ষে) বাস কাউন্টারগুলোতে বিক্রি হচ্ছে ১৬ থেকে ২১ এপ্রিলের অগ্রিম টিকিট।
- ভেজাল গুড় তৈরির দায়ে একজনকে অর্থদণ্ড
- * * * *
- খুলনায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে
- * * * *
- রাজধানীর মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- * * * *
- কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প
- * * * *
- ১০ সহকারী পুলিশ কমিশনারকে র্যাঙ্ক ব্যাজ পরালেন ডিএমপি কমিশনার
- * * * *
ঈদ
আসন্ন ঈদে পদ্মা সেতুতে বাইক উন্মুক্ত এবং সকল মহাসড়ক-সেতুতে বাইকলেন-এর দাবিতে ‘ সমাবেশ ও বাইক র্যালী করেছে সেভ দ্য রোড। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নায়ক জয় চৌধুরী অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। ছবিটির ট্রেইলার মুক্তির আগেই ২০টি সিনেমাহল চূড়ান্ত হয়েছে।
রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে জোরালো কার্যক্রম গ্রহণের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
পদ্মা সেতু দিয়ে সাঁই সাঁই করে ছুটে চলছে সব ধরনের যান। তবে বন্ধ আছে মোটরসাইকেল চলাচল। মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টের দায়ের করা রিট আরো চার সপ্তাহের জন্য মুলতবি করা হয়েছে।
নতুন টাকা মানেই বাড়তি আনন্দ। আর ঈদে এ টাকা আনন্দের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। ছোট-বড় সবারই পছন্দ নতুন টাকা। সালামি, বকশিশ, দান-খয়রাত কিংবা ফিতরাতে অনেকেই নতুন টাকা দিয়ে থাকেন। ফলে সাধারণ মানুষের কাছে নতুন টাকার প্রতি আকর্ষণ একটু বেশি।
এ বছর পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ আগামী ২২ এপ্রিল (শনিবার)। সে হিসেবে ২১ এপ্রিল (শুক্রবার) থেকে ছুটি শুরু হবে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
এক বছরে তিনটি ঈদের আমেজ নিশ্চয় মুসলিমদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। তবে এমন ঘটনা বিরল। বিরল হলেও এমনটাই ঘটতে যাচ্ছে ২০৩০ সালে। সেবার এক বছরে দুটি রমজান এবং ঈদুল আজহার আমেজ পাবেন মুসলিমরা। এমনটাই জানিয়েছেন সৌদি জ্যোতির্বিদ খালেদ আল-জাকাক।
রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ নানা কর্মসূচীর মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।এ উপলক্ষ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে মিলাদ ও দোয়া মাহফিল, জিকির-আজকার, মোনাজাত, মিছিল, শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ বিকেলে বঙ্গভবনের দরবার হলে এক দোয়া-মাহফিলের আয়োজন করেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।