কয়েকবছর ধরে ঈদের দুয়েকদিন আগে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে বগুড়ায় যান রাইড শেয়ারিংয়ের চালক হাসিবুর রহমান। কিন্তু এবার যেতে পারছেন না। কেননা, সরকার এবারের ঈদে সাত দিন মহাসড়কে এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে।
- কোভিড-১৯ টিকার ভুয়া সনদ নেওয়ায় দল থেকে বাদ সুইজারল্যান্ডের অধিনায়ক
- * * * *
- খিলগাঁও থানায় ওসিসহ দুই পরিদর্শককে বদলি
- * * * *
- আগামীকাল ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
- * * * *
- জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের সতর্কতা
- * * * *
- মাথাভাঙ্গা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
- * * * *
ঈদ
ঈদে রাস্তাঘাটে ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির পথে ছুটছেন অনেকে। বুধবার রাজধানী থেকে বের হওয়ার পথগুলোতে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। যার প্রভাব পড়ে পুরো রাজধানীতে। তীব্র যানজট দেখা দেয় সড়কগুলোতে। আজ শেষ অফিস। আর আজ থেকেই মহাসড়কে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বুধবার মোটরসাইকেল আরোহীদের বাড়তি চাপ ছিল সড়ক-মহাসড়কে। তবে সংশ্লিষ্টরা বলেছেন, ঘরমুখী মানুষের চাপ মূলত শুরু হবে শুক্রবার থেকে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বুধবার ভোর থেকে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ধারা অব্যাহত থেকে আগামী রোববার পবিত্র ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।
পাবিপ্রবি প্রতিনিধিঃপবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ১২ দিনের ছুটি শুরু হচ্ছে আজ ৬ জুলাই (বুধবার) থেকে। একইদিনে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহও বন্ধ হচ্ছে। ছুটি শেষে ক্যাম্পাস খুলবে আগামী ১৭ জুলাই (রবিবার) ।
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাত্রীরা মঙ্গলবার থেকে রাজধানী ছাড়া শুরু করেছেন। নাড়ির টানে ছোটা যাত্রীদের মধ্যে ছিল আনন্দের হাসি। তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে, অনলাইনে চেষ্টা করে ট্রেনের টিকিট কেটেছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চারদিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১০ই জুলাই রোববার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে।
দেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৩ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।