রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে হত্যা মামলার আসামি সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় ওসি মহিবুল্লাহকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ওসি
শরীয়তপুরের জাজিরায় থানায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের লাশ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী সাজাপ্রাপ্ত চুমকি কারণকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আদালত ১৩ জানুয়ারি শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
জুলাই-আগস্টে গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পরে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপের স্ত্রী সাজাপ্রাপ্ত চুমকি কারণকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।
দুদকের মামলায় দণ্ডিত টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণকে জামিন দিয়েছে হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
ইমাম হোসেন তাঈম হত্যা মামলায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
যৌক্তিক মামলা না নেওয়ার অভিযোগ আসলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড (বরখাস্ত) করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচ থানায় নতুন ওসিসহ মোট ১০ পরিদর্শককে বদলির পর পদায়ন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিকে বদলি ও ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।