চুয়াডাঙ্গায় পৌষের শেষভাগের কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
- ফিফার নিষেধাজ্ঞা, শেষ মুহূর্তে বদলে যাচ্ছে সালাহদের জার্সি
- * * * *
- ওমান উপকূলে ফের ট্যাংকার জাহাজে হামলা
- * * * *
- গরমে ব্লাস্ট হতে পারে ল্যাপটপও! যে ৫ ভুলেই বাড়ছে ডিভাইসের তাপমাত্রা
- * * * *
- সাইবার সিকিউরিটি অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠিত
- * * * *
- ‘স্মার্ট ভেস্ট’ প্রযুক্তিতে বিশ্বকাপের ব্লু-প্রিন্ট ব্রাজিলের
- * * * *
কনকনে শীত
কুয়াশার সাথে হিমেল হাওয়ায় কনকনে শীতে কাপঁছে দিনাজপুরবাসী। উত্তরের হিম শীতল বাতাসে জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। ফলে সড়কে মানুষের উপস্থিতি কম ছিল। বিশেষ করে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ে।
হিমালয় কন্যা খ্যাত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস যোগ হওয়ায় শীতের প্রকোপ আরও বেড়েছে।
হিমালয়ের কোলঘেঁষে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ঠান্ডা আবহাওয়ায় জেঁকে বসেছে শীত। দিনের বেলা আবহাওয়া গরম থাকলেও সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে শীত। গত তিনদিন ধরে ১০ ডিগ্রির ঘরে রয়েছে তাপমাত্রা।
রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে ঘন কুয়াশার সাথে উত্তর থেকে বয়ে আসা হিম শীতল বাতাস আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নওগাঁর জনপদের মানুষের জনজীবন। কয়েক দিনের হাড় কাঁপানো ঠাণ্ডায় জবুথবু এই অঞ্চলের জনজীবন।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সাতক্ষীরায় তাপমাত্রা আগের চেয়েও কমেছে। হালকা বাতাস বেড়ে যাওয়ায় কনকনে শীতে কাঁপছে জনজীবন।
কনকনে শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদফতর। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা আরও কমেছে। গত রোববার পঞ্চগড়ে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও দুই দিনের ব্যবধানে তা কমে আজ ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে। সামনের দিনে এই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
উত্তরের ঠান্ডা হিমেল হাওয়া আর কুয়াশায় নওগাঁয় কনকনে শীত পড়েছে। ফলে জেঁকে বসেছে শীত।সোমবার (১ জানুয়ারি) জেলায় ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস। যা গতকালের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কম।