রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে সাতজন ও উপসর্গে ১২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১০ জন নারী।
করোন
সর্বাত্মক লকডাউন দিয়েও করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি বর্তমানে আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। ডেল্টা ভেরিয়েন্টের কারণে গত দেড় বছরের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের এমতাবস্থায় দেশব্যাপী কঠোর বিধি নিষেধ শেষ হচ্ছে ৫ আগস্ট। লকডাউন আরও বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদফতর।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সোমবার(২আগস্ট) বলেছেন, চীন এখানে একটি স্থানীয় ফার্মাসিউটিক্যালের সাথে তাদের সিনোফার্ম কোভিড ভ্যাকসিনের যৌথ উদ্যোগে উৎপাদন করার জন্য খসড়া সমঝোতা স্মারক পাঠিয়েছে।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ।
ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে করোনা সংক্রমণ।সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৫৭৫ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৬২ জনে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর টিকা নিলে শরীরে অ্যান্টিবডি বেশি হয় বলে জানিয়েছেন গবেষকরা। গবেষণায় দেখা যায়, করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর যারা দুই ডোজ টিকা নিয়েছে তাদের শরীরে অন্যদের তুলনায় বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছে ।
ভারতে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৪২২ জনের মৃত্যু হয়েছে । এ নিয়ে ভারতে করোনা ভাইরাসে মৃত্যু হলো ৪ লাখ ২৪ হাজার ৭৭৩ জনের। একই সময় আক্রান্ত হয়েয়ে ৪০ হাজার ১৩৪ জনের ।এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮জন। গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৩৬ হাজার ৯৪৬জন।
রাজধানীতে আবারো শুরু হয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম । আজ সোমবার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতালসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।