দেশের ১ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৮১১ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯১ লাখ ৮ হাজার ১৪৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৫১ হাজার ৬৬৭ জন।
করোন
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সর্ব্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে। এ র মধ্যে করোনায় ১৩ জন এবং উপসর্গ নিয়ে ১৮ জন মৃত্যুবরণ করেন ।
যশোর প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে,৪২৯ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
পরিবহন সংকটে কর্মস্থলে যেতে ভোগান্তি ও ভাড়া বেশি নেয়ার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিল্প কারখানার শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ ও ২ জনের করোনা উপসর্গ ছিল
বাংলাদেশে লকডাউনের মধ্যেই চালু হয়েছে রফতানিমুখী শিল্পকারখানা৷ শনিবার শ্রমিকদের কর্মস্থলে ফেরার ভয়াবহ ভোগান্তির পর ১৬ ঘন্টার জন্য লঞ্চ ও বাস চালু হয়৷ এই পরিস্থিতিতে সংক্রমণ আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রধান৷
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি শঙ্কা।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে।
চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যে পোশাক ও শিল্পকারখানা খুলে দেয়ায় ফের করোনা সংক্রমণ বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।