দেশের বিভিন্ন হাসপাতালে করোনা চিকিৎসা সরঞ্জাম সংকটের প্রেক্ষাপটে এগিয়ে এসেছে বেসরকারী হাসপাতাল আদ্-দ্বীন। করোনা রোগীদের চিকিৎসায় বিতরণ করা হয়েছে ১৫টি হাই ফ্লো নেজাল ক্যানুলা, ৪টি বাইপ্যাপ মেশিন, পাল্স অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, ফেসশিল্ড, এন-৯৫ মাস্কসহ অন্যান্য সরঞ্জামাদি।
- মাথা-হাত-পা নেই, পদ্মায় ভাসছিল শুধু অর্ধগলিত খণ্ডিত মরদেহ
- * * * *
- মৌসুম শেষেও কমছে না ডেঙ্গু রোগীর চাপ, আক্রান্ত ও মৃত্যু বেশি ঢাকায়
- * * * *
- বাংলাদেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার
- * * * *
- দুশ্চিন্তা ও বিষাদ দূর করার দোয়া
- * * * *
- ফ্রান্সের সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, আলোচনায় ইরানের ‘শহীদ কাভেহ’
- * * * *
করোন
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু চালু রয়েছে ব্যাংক, বীমা, শেয়ারবাজার, গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কারখানা। ফলে কর্মজীবী মানুষগুলোকে প্রতিদিন অফিসে ছুটতে হচ্ছে। কর্মীদের অফিস যাতায়াতের জন্য কোনো কোনো প্রতিষ্ঠান নিজস্ব পরিবহনের ব্যবস্থা করেছে। ভাড়া করা বড় বাসও রয়েছে এ তালিকায়।
করোনা আবহে যেকোনও কাজের জন্যই এখন প্রয়োজন কোভিড পরীক্ষার রিপোর্ট। কোথাও ঘুরতে যাওয়া থেকে শুরু করে, অফিসে কাজে যোগ দেওয়া, যেকোনও কাজেই প্রয়োজন এই রিপোর্ট। এর মধ্যে অনেকেই নিজের কার্যসিদ্ধির জন্য ভুয়া কোভিড রিপোর্টও তৈরি করেছে।
বেশ কিছুদিন ধরেই ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ঘরাফেরা করছে ৫০ হাজারের নিচে। টানা নিম্নমুখী ছিল অ্যাকটিভ কেসও। তবে, বৃহস্পতিবার যেন কিছুটা উলট চিত্র দেখা গেল। দীর্ঘদিন পর হঠাতই বাড়ল অ্যাকটিভ কেস। আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যাও। তবে, তাতে উদ্বেগের কোনও কারণ নেই বলেই মনে করছে স্বাস্থ্য মন্ত্রনালয়।
করোনার সংক্রমণের ক্ষেত্রে বিশ্ব এখন ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। কারণ, বিশ্বময় অসম টিকা কর্মসূচির কারণে দ্রুত সংক্রমণশীল ভেরিয়্যান্ট ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।
দিন যত যাচ্ছে খুলনায় করোনায় মৃত্যুর হারও বাড়ছে। গত ২৪ ঘন্টায় খুলনার চার হাসপাতালে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ২১ জন এবং উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে বুধবার (০৭ জুলাই) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ ও ৬ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আবদুল মোমেন।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গে ১০ জন মারা গেছেন। তারা সবাই বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮ টার মধ্যে বিভিন্ন সময় মারা যান।
বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাসের কারণে এখনো স্বস্থি ফিরেনি মানুষের মাঝে। দিন যতই যাচ্ছে ততই ভয়ংকর রূপ নিচ্ছে মহামারি এ ভাইরাস। প্রতিদিন বেড়েই চলছে মৃতের সংখ্যা, আক্রান্তও হচ্ছেন লাখ লাখ মানুষ। মহামারি এ ভাইরাসের নতুন ভারতীয় ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধ করতে পারে এরকম একটি জীবাণুনাশক স্প্রে আবিষ্কার করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত এক তরুণ ব্রিটিশ বিজ্ঞানী। ছাব্বিশ বছর বয়সী সাদিয়া খানম দেড় বছর ধরে গবেষণার পর ভলটিক নামের এই জীবাণুনাশক তৈরি করেছেন যা যেকোনো বস্তুর সারফেসে স্প্রে করা হলে সেটি দুই সপ্তাহের জন্য জীবাণুমুক্ত থাকবে।