মাউন্ট এভারেস্টে পর্বতারোহীদের নেপালি গাইড বুদধি বাহাদুর লামা করোনা আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে তাবুতে আইসোলেশনে রয়েছেন।
করোন
করোনা সংক্রমণ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) ইউরোপীয় বিষয়ক পরিচালক সতর্ক করে বলেছেন, ৭০ শতাংশ লোককে টিকার আওতায় না আনতে পারলে মহামারির অবসান ঘটানো যাবে না।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১ জনে। এদিন নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ জন। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।
ফের ২ লক্ষের নীচে নামল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪ জন। ৪৪ দিন পর দেশটির দৈনিক সংক্রমণ এতটা কম হল। পাশাপাশি দৈনিক মৃত্যুও বৃহস্পতিবারের তুলনায় রয়েছে কম। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৬০ জনের।
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বেশামাল অবস্থা বিরাজ করছে বিশ্বে। দ্বিতীয় ঢেউয়ের সাথে করোনার নতুন ধরণ সব মিলিয়ে কঠিন সময় পার করছে মানুষ। বেশ কয়েকটি টিকার অনুমোদন দেওয়া হলেও এখনো থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ এবং মৃত্যু। বর্তমানে করোনার ভয়াবহ পরিস্থিতি পার করছে পার্শ্ববর্তী দেশ ভারত।
জাতিসংঘের টিকাজোট কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬০০ ডোজ আগামী রবিবার (৩০ মে) দেশে আসছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম প্রধান বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কার্যত লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেল ১৫ জুন পর্যন্ত। বৃহস্পতিবার (২৭ মে) নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী ১৫ জুন পর্যন্ত সব বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে। মুখ্যমন্ত্রী জানান, যে যে বিধিনিষেধ জারি ছিল, সেগুলিই জারি থাকবে। বিধিনিষেধের ফলে রাজ্যে সংক্রমণ কিছুটা কমেছে। তাই এই সিদ্ধান্ত।
দেশে জরুরি ব্যবহারের জন্য করোনার চতুর্থ ভ্যাকসিন হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকার অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।