করোনার মধ্যে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আজ সোমবার থেকে খুলছে দেশের সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজ। তবে মেডিকেল কলেজ খুললেও সব বর্ষের ক্লাস একসঙ্গে শুরু হবে না।
কলেজ
আগামী ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে স্কুল কলেজে ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্কুল-কলেজ খোলার পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন ক্লাস করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৬ নভেম্বর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোরে ফার্মাকোলজি বিভাগের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক ডাঃ কামাল উদ্দিন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন।
‘দেশের মানুষের সাথে আমরা আছি পাশে’ এই স্লোগানকে সামনে রেখে আকিজ বেকার্স লিমিটেড ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সম্পূর্ণ সেটআপসহ চারটি হাই ফ্লো নেজাল ক্যানোলা আজ বৃহস্পতিবার দুপুরে প্রদান করেছে।
টি আই তারেক, (যশোর): উপমহাদেশের পাঠাগার আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আদ্-দ্বীনের স্বপ্নদ্রষ্টা একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মরহুম অধ্যাপক মোঃ শরীফ হোসেনের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আটজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি সিনেবাজ ওটিটি প্ল্যাটফর্মে বিনামূল্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে এবং প্রতিষ্ঠান খোলার পর সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। এমন খবরে উচ্ছ্বসিত সিনেমা সংশ্লিষ্টরা।
টি আই তারেক, যশোর: যশোর পৌরসভার পুকুরে ডুবে ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র ফরহাদ তানভীর (১৮) মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নৌবাহিনীর একটি ডুবুরী দল শক্রবার দিবাগত রাত ২টার দিকে তার লাশ উদ্ধার করে। শুক্রবার বিকেলে যশোর পৌরপার্কের পুকুরে গোসলে নেমে তলিয়ে যায় ফরহাদ তানভীর।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-খুলনা মহসড়কের মধুপুরে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আজম ও তার মামাতো ভাই এনামুল ইসলাম নিহত হয়েছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।