কাতার বিশ্বকাপের আগে শেষবারের মতো র্যাংকিং প্রকাশ করেছে ফিফা। সেপ্টেম্বরের উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচেই জয় পাওয়ায় আগের মতো শীর্ষে অবস্থান করছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
কাপ
কাতার বিশ্বকাপ শুরু হওয়ার মাস দেড়েক আগেই বাজল বিদায়ের ঘণ্টা! আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কাছ থেকে ফুটবলপ্রেমীরা যা শুনলেন, সেটাকে আর কি বা বলা যায়! রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড জানালেন, সামনের আসরই হতে যাচ্ছে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
নারী এশিয়া কাপের খেলায় মালয়েশিয়াকে ১৩০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এবারের নারী এশিয়া কাপ পেলো প্রথম হ্যাটট্রিকের দেখা। দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার ফারিহা তৃষা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েছেন তিনি।
নারী এশিয়া কাপের ম্যাচে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার সাথে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
আগামী বছর অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্টম আসরে কঠিন গ্রুপে রয়েছে বাংলাদেশ। উপমহাদেশের আরেক দল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ নারী দল।
টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। সোমবার সন্ধ্যার দিকে ভারতীয় বোর্ড বিসিসিআই তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরাহ খেলতে পারবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম
নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭১ রানের মামুলি টার্গেট দিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
দাপুটে জয় দিয়ে নারী এশিয়া কাপ শুরু করা বাংলাদেশের আজ প্রতিপক্ষ পাকিস্তান। সোমবার (৩ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়েছে ভারতের মেয়েরা। আজ শনিবার বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল।