কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। একই সঙ্গে কাপ্তাই লেকে আর কেউ যাতে অবৈধ দখল না করতে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
কাপ
অস্ট্রেলিয়ার মাটিতে আজ শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচেই অঘটনের জন্ম দিলো পুঁচকে নামিবিয়া।
সপ্তমবারের মত নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত। আজ অষ্টম আসরের ফাইনালে ভারত ৮ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেরা বোলার বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত আসরে এ পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব। ৩১ ম্যাচের ৩০ ইনিংসে ১১০ দশমিক ১ ওভার বল করে ৭০৯ রান দিয়ে ৪১ উইকেট নিয়েছেন তিনি।
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে সাব্বির-সাইফউদ্দিনকে বাদ দিয়ে স্ট্যান্ডবাইয়ে থাকা সৌম্য সরকার ও শরীফুল ইসলাম দলে অন্তুর্ভক্ত করেছে। ।
৮ দলের প্রথম রাউন্ড দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে রোববার। অস্ট্রেলিয়ার সাতটি শহরে এ টুর্নামেন্ট চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। বিশ্বকাপের খেলা দেখতে এরই মধ্যে টিকিট কিনেছেন ছয় লাখের বেশি মানুষ।
আজ ‘দুর্বল’ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি ভেসে গেল বৃষ্টিতে।
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ জিততে বৃষ্টি আইনে ৭ ওভারে ৪১ রানের টার্গেট পেয়েছিলো বাংলাদেশ। জবাবে ৫ ওভারে ২ উইকেটে ২৭ রান তুলেছিলো টাইগ্রেসরা। তাই শেষ ২ ওভারে ৮ উইকেট হাতে নিয়ে ১৫ রান দরকার ছিলো তাদের।
নারী এশিয়া কাপে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বোলিং-ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টি ফরম্যাটে নারী এশিয়া কাপে ভারতের কাছে হারলো বাংলাদেশ। টুর্নামেন্টের ১৫তম ও নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৫৯ রানে হারের লজ্জা পায় বাংলাদেশ নারী দল। গত এশিয়া কাপের ফাইনালে এই ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশ।