দুই পেসার জসপ্রিত বুমরাহ ও হর্ষল প্যাটেলকে ফিরিয়ে এনে অস্ট্রেলিয়ার মাটিতে আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইনজুরির কারনে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে খেলতে পারেননি বুমরাহ ও প্যাটেল।
কাপ
২০২২ সালের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ জিতে নিলো শ্রীলঙ্কা। পাকিস্তান ফাইনালে ২৩ রানে হেরে গেছে। শুরুতে ব্যাট করে শ্রীলঙ্কা ১৭০ রান তোলে, জবাবে পাকিস্তান ১৪৭ রানে অলআউট হয়ে যায় ২০ ওভার ব্যাট করে।
পাকিস্তানকে হারিয়ে ১৫তম এশিয়া কাপের শিরোপা জিতলো শ্রীলংকা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকা ২৩ রানে হারিয়েছে পাকিস্তানকে। এই নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ষষ্ঠবার এশিয়া কাপে শিরোপা জিতলো লংকানরা। সর্বোচ্চ সাতবার শিরোপা ঘরে তুলে ভারত।
এশিয়া কাপ টি-টোয়েন্টি শিরোপা লড়াইয়ে আজ মাঠে নামছে দুই পরাশক্তি পাকিস্তান আর শ্রীলঙ্কা।
এশিয়ার কাপ ১৫তম আসরের ফাইনালে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইটি এবার সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এশিয়া কাপের ফাইনালের আগে ‘ড্রেস রিহার্সেল’ ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না পাকিস্তান । সুপার ফোরের শেষ ম্যাচে বোলারদের নৈপুন্যে লংকানরা ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। আগামী ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে শ্রীলংকা-পাকিস্তান।
নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বোলিং তোপে ১৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে পাকিস্তান।সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান শানাকা।
এশিয়া কাপের ১৫তম আসরের সুপার ফোর থেকেই বিদায় নিলো বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে যাওয়ায়, ফাইনালে উঠতে ব্যর্থ ভারত। ভারতের এমন পারফরমেন্সে ক্ষুব্ধ দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
সুপার ফোরের লড়াই শেষ হওয়ার আগেই এশিয়া কাপের ১৫তম আসরের টি-টোয়েন্টি ফরম্যাটের ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আগামী ১১ সেপ্টেম্বর ফাইনালে লড়বে এই দু’দল।
গ্যালারিতে তখন আফগানিস্তানের জাতীয় পতাকার সাথে সমান তালে পাল্লা দিচ্ছে ভারতের জাতীয় পতাকা। চক চক করছে ভারতীয় সমর্থকদের চোখ-মুখ। পাকিস্তানের হার মানেই টিকে থাকবে ভারত। অন্য দিকে, পাকিস্তানের সমর্থকদের মুখ থমথমে। শেষ দু’ওভারে চার উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে ফেলেছেন পাকিস্তানি ক্রিকেটাররা।