আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং অপর সাতজন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি একথা জানায়।
- পাকিস্তানে সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক
- * * * *
- ডেটা সেন্টার নির্মাণে বাড়ছে বাধা, চাপে ইলন মাস্কের পরিকল্পনা
- * * * *
- রাগ নিয়ন্ত্রণে যে ৫ পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)
- * * * *
- কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?
- * * * *
- অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে?
- * * * *
কাবুল
জুমার নামাজের সময় কাবুলের একটি মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে আরো অনেকে। স্থানীয় নেতারা এ দাবি করেছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বিসমিল্লাহ হাবিব সংখ্যাটি ১০ বলে জানিয়েছেন।
আফগান রাজধানী কাবুলে জোড়া বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আজ মঙ্গলবার পশ্চিম কাবুলের দাস্ত-ই-বারচি এলাকার ছেলেদের স্কুলে বিস্ফোরণ দুটি ঘটে।
প্রায় বিশ বছর পর আফগানিস্তানে অভিযান শেষ করেছে আমেরিকা। তবে তড়িঘড়ি ও ‘অপরিকল্পিত’ ভাবে সেনা প্রত্যাহারের জেরে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কোটি কোটি ডলার মূল্যের অত্যাধুনিক হাতিয়ার ফেলে এসেছে মার্কিন ফৌজ।
আফগানিস্তানের রাজধানী কাবুলে দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ১৯ জন ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার কাবুলের ১০ম ডিস্ট্রিক্টে সরদার মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আফগানিস্তানে তাদের কূটনৈতিক মিশন আবার চালু করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়ে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।
আফগানিস্তানের রাজধানী কাবুলের এক মসজিদের বাইরে বোমা বিস্ফোরণে বহু হতাহত হয়েছে। রোববার কাবুলের ঈদগাহ মসজিদের কাছে এই বিস্ফোরণ ঘটে।
আফগানিস্তানে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশী বিমান চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সকল এয়ারলাইন্স তাদের বিমান পরিচালনা আবারো শুরু করতে পারে।
কাবুলে ড্রোন হামলা চালিয়ে সাত শিশুসহ ১০ বেসামরিক লোককে হত্যার দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইতোপূর্বে বলেছিল, তারা আইএসআইএসের সদস্য। গত মাসে কাবুল ত্যাগ করার সময় ওই হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
মার্কিন নাগরিকসহ প্রায় ১শ’ যাত্রী নিয়ে একটি ফ্লাইট বৃহস্পতিবার কাবুল বিমান বন্দর থেকে দোহায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কাবুল থেকে বিদেশী ও তাদের সহযোগী আফগান নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ শেষ হওয়ার পর প্রথম এই বিমানটি বিদেশীদের নিয়ে কাবুল ত্যাগ করেছে।