কুপিয়ে হত্যা

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

বরিশাল সদর উপজেলায় এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তার নাম দেলোয়ার হোসেন চৌধুরী (৬০)। তিনি উপজেলার উত্তর কড়াপুর গ্রামের মৃত নজির চৌধুরীর ছেলে। 

 

রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ছেলে

রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ছেলে

রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকায় নেশার টাকার জন্য সোহাগী বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের ছেলের বিরুদ্ধে। শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর খড়খড়ির কৃষি ব্যাংক মোড় এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। এই ঘটনায় ঘাতক ছেলে সুমনকে (৪২) আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।

বরিশালে কুপিয়ে হত্যা করা লাশের পরিচয় শনাক্ত

বরিশালে কুপিয়ে হত্যা করা লাশের পরিচয় শনাক্ত

বরিশালের হিজলা উপজেলায় নদীর তীরে ইঞ্জিনচালিত নৌকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত ব্যক্তি লক্ষ্মীপুর জেলার রায়াপুর উপজেলার চরগাছিয়া এলাকার স্বপন হাওলাদারের ছেলে আমির হোসেন (৩০)।

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত

যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত

যশোরের চৌগাছায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রফিকুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে গণপিটুনিতে নিহত হয়েছেন হামলাকারী আব্দুল আলিম পলাশ (৩৫)।

টাঙ্গাইলে শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাতার যাবজ্জীবন

টাঙ্গাইলে শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাতার যাবজ্জীবন

টাঙ্গাইলে প্রাক্তন শাশুড়িকে হত্যার অপরাধে জামাতাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। টাঙ্গাইলের স্পেশাল আদালতের বিচারক দিলারা আলো চন্দনা রবিবার দুপুরে এই রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম রেজাউল করিম দুলু (৪৫)। তিনি জামালপুর সদর উপজেলার তেলিয়ান পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।

রাঙ্গুনিয়ায় খেজুর গাছিকে কুপিয়ে হত্যার অভিযোগ

রাঙ্গুনিয়ায় খেজুর গাছিকে কুপিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সামশুল (৫৫) নামে এক খেজুর গাছিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ‎শুক্রবার বিকেলে খেজুর গাছে হাঁড়ি বসানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

 

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ শহরে রায়হান (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে শহরের নাগবাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ঘরে ঢুকে ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

ঘরে ঢুকে ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

মাদারীপুরে ঘরে ঢুকে জাহিদ শেখ (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় ঘাতক সজিব শেখ আব্দুল্লাহকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। 

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

কুমিল্লায় স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামী গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে গোমতী ব্রিজের ওপর জনসম্মুখে তানজিনা (১৯) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী কুদ্দুস রুবেল (৩২)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার গোমতী ব্রিজের দক্ষিণ পাড়ে এই নৃশংস ঘটনা ঘটে।