কুড়িগ্রাম সদর খাদ্য গুদামে সরকারি চাল ও ধানের মজুদে অনিয়ম এবং দুই কোটি টাকার বেশি মূল্যের খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খাদ্যশস্য
আমদানিকৃত গমের গুণগত মান যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে।
চলতি বছর বৃষ্টিপাত কম হওয়ায় বিভিন্ন অত্যাবশ্যক পণ্য, যেমন- চাল, ডাল, চিনি, শাকসবজির দাম আরও বেড়ে যেতে পারে। তাই এসব খাদ্যশস্য রপ্তানি কমিয়ে দিতে পারে ভারত।
যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের জারিকৃত নিষেধাজ্ঞার মধ্যেই জুলাই মাসে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য রপ্তানি করেছে রাশিয়া। বুধবার (২ আগস্ট)এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর জোট রাশিয়ান গ্রেইন ইউনিয়ন(আরজেইউ)।
ইউক্রেন ক্রিমিয়া আক্রমণ করেছে, এই অভিযোগও তুলেছে রাশিয়া। তারপরই তারা খাদ্যশস্যের চুক্তি বাতিল করেছে।
বুধবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন ইউক্রেন, রাশিয়া, জাতিসংঘ এবং তুরস্কের প্রতিনিধি। যুদ্ধ পরিস্থিতিতে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য সরবরাহ নিয়ে বৈঠক হয়। সেখানে যুযুধান দুই দেশ ঐকমত্যে পৌঁছাতে পেরেছে বলে জানিয়েছেন তুরস্ক এবং জাতিসংঘের প্রতিনিধি।
খাদ্যশস্য বোঝাই প্রায় দুই শ’ জাহাজ কৃষ্ণসাগরে আটকে রেখেছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে যুদ্ধ শুরুর পর থেকেই কৃষ্ণসাগরে খাদ্যশস্য বোঝাই সব জাহাজের চলাচল বন্ধ করে দেয় মস্কো।
দেশে খাদ্যশস্য উৎপাদনে বর্তমান সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষকের নিরলস পরিশ্রমের ফলে কৃষি ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সাফল্য অর্জিত হয়েছে মন্ত্রব্য করে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহা পরিচালক কৃষিবিদ মো: আসাদুল্লাহ বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা কৃষক ও কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।