খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী গ্রহণের ফলে সারাদেশে প্রতি কেজিতে চালের দর ৫ থেকে ৬ টাকা করে কমে গেছে। কয়েক দিনের মধ্যে চালের মূল্য আরও কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ওএমএস কর্মসূচী চালু করায় চালের দর সহনশীল পর্যায়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
- যুক্তরাষ্ট্রের সিনেটর হওয়ার পথে কিংবদন্তি রেসলার কেন!
- * * * *
- ফাজিল-কামিল মাদরাসার এডহক কমিটির প্রস্তাব চাইল বিশ্ববিদ্যালয়
- * * * *
- লঙ্কান কোচের বিতর্কিত মন্তব্য ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠাল সাফ
- * * * *
- বাটলারের অনুপস্থিতিতে বাংলাদেশের দায়িত্বে এক ফরাসি কোচ
- * * * *
- সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা
- * * * *
খাদ্য
বিশ্বজুড়ে সামনে যে ভয়াবহতা দেখা যাচ্ছে সেদিকে লক্ষ্য রেখে দেশের মোট চাহিদার তুলনায় অতিরিক্ত খাদ্য মজুদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইউনিসেফ বলছে, পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে প্রায় অর্ধেক শিশু। মুষলধারে বৃষ্টি ৪০০ শিশুসহ ১ হাজার ২০০ জনেরও বেশি লোকের প্রাণনাশ করেছে এবং শিশুদের সুস্থতার জন্য অত্যাবশ্যকীয় অনেক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে।
খাদ্য বান্ধব কর্মসূচি এবং নিম্ন আয়ের মানুষের জন্য খোলা বাজারে বিক্রির (ওএমএস) আওতায় প্রতি কেজি ৩০ টাকায় চাল বিক্রি সারাদেশে শুরু হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে সারাদেশের ৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করে ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের সাড়ে ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা খুবই চ্যালেঞ্জিং।
জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বৈশ্বিক খাদ্য মূল্যসূচক অনুযায়ী, টানা চতুর্থ মাসের মতো জুলাইয়ে খাদ্যমূল্য কমেছে।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল চিকন করতে গিয়ে ছাটাই করে চালের অপচয় করা হচ্ছে। এতে পুষ্টিমানও কমে যাচ্ছে। জনসাধারণকে পুষ্টি সমৃদ্ধ চাল খাওয়ার পাশাপাশি খাদ্যের অপচয় রোধে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন ইউক্রেন, রাশিয়া, জাতিসংঘ এবং তুরস্কের প্রতিনিধি। যুদ্ধ পরিস্থিতিতে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য সরবরাহ নিয়ে বৈঠক হয়। সেখানে যুযুধান দুই দেশ ঐকমত্যে পৌঁছাতে পেরেছে বলে জানিয়েছেন তুরস্ক এবং জাতিসংঘের প্রতিনিধি।
দেশে খাদ্যের অভাব হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।