গাজা উপত্যকা থেকে আটক ১২ জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েলি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি বন্দি বিষয়ক মিডিয়া অফিস।
গাজা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের কারণে গাজা উপত্যকায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটিতে একটি গাড়িতে হামলা চালিয়ে হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাঈদকে হত্যা করেছে।
শীতকালীন ঝড় ‘বায়রন’ এর প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাত এবং তীব্র ঠান্ডায় গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় শিশুসহ কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কতৃপক্ষ। এছাড়াও টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় শত শত তাঁবু তলিয়ে গেছে
গাজায় সাড়ে ৮ লাখেরও বেশি ফিলিস্তিনি বন্যার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)। তবে বন্যার ঝুঁকি গাজায় বর্তমানে মাত্র অল্প পরিমাণে ত্রাণের তাঁবু ও আশ্রয়সামগ্রী ঢুকতে পারছে।
গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে আল জাজিরা আরবি জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তা শত শতবার লঙ্ঘিত হয়েছে— এমন অভিযোগ তুলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে উপত্যকাটির ক্ষমতাসীন গোষ্ঠী হামাস।
ইসরায়েলি হামলায় গাজায় অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন হামলায়।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি বলেছেন, পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত না করলে গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি অসম্পূর্ণই থাকবে।
গাজা পুনর্গঠন ও মানবিক সংকট লাঘবের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলার সহায়তা দেবে চীন।