পাকিস্তানে ঘুমন্ত সাতজন নাপিতকে গুলি করে হত্যা করা হয়েছে।বৃহস্পতিবার (৯মে) দেশটির বেলুচিস্তানের বন্দরনগরীতে এ ঘটনা ঘটে। জিও নিউজের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
গুলি করে হত্যা
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে মো. ওসমান (৩৮) নামে একজন লবণ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বড় মহেশখালীর ফকিরাকাটা এলাকার আবুল হাসেমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।
ইকুয়েডরের মডেল ল্যান্ডি পারাগা গয়বুরোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত ২৮ এপ্রিল ইকুয়েডরের কুইভেডোরের একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয় তাকে। তার বয়স হয়েছিল ২৩ বছর। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও ছিলেন তিনি।
নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা মনজুর রহমানকে মাথা ও পেটে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
সম্প্রতি ইরাকে বিবাদে জড়িয়ে যাওয়া ওম ফাহাদকে গুলি করে হত্যা করা হয়েছে। ‘অজ্ঞাত আততায়ী’ এ হত্যা কাণ্ড ঘটায় বলে দাবি করেছে রাষ্ট্রটি।
চট্টগ্রামের বায়েজিদ থানার বালুছড়া এলাকায় আপন তিন ভাই–বোন হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের দুই লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামে গুলিতে নিহত ফুটবল খেলোয়াড় মো. জুবাইর নিহতের ঘটনায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) রাতে ঘটনার দুইদিন পর টেকনাফ মডেল থানায় দায়ের করা এ মামলার বাদী হয়েছেন নিহতের মা মাবিয়া খাতুন।
কক্সবাজারের টেকনাফে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর গুলিতে মো. জোবাইর (২৪) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া নিজ বসতঘরের সামনে এ ঘটনা ঘটে। নিহত জোবাইর একই এলাকার মৃত আব্দুল খালেক প্রকাশ হরিংগার ছেলে।
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মানিকনগর বাজার মোড়ে রোববার রাতে চরমপন্থী দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (পিবিসি) সাবেক এক আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নোয়াখালী প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নোয়াখালীর সেনবাগের এক যুবক নিহত হয়েছেন।