কুমিল্লা শাসনগাছা এলাকায় লেগুনাস্ট্যান্ড দখলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৪ জন।
গুলিতে
খাগড়াছড়ির পানছড়ি মরাটিলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে একজন গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তির নাম মো. নাছির। তিনি উপজেলার হেডম্যানটিলা এলাকার মো. হানিফের ছেলে।
পাকিস্তানের লাহোরের আন্ডারওয়ার্ল্ডের প্রভাবশালী ব্যক্তি আমির বালাজ টিপু দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। তিনি একটি পণ্য পরিবহণ নেটওয়ার্কের মালিক ছিলেন।
নিজের শর্টগানের গুলিতে আহত হয়েছেন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার কনস্টেবল মো. কায়সার আহমেদ।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন দুই বাংলাদেশি। রোববার সকালে এ ঘটনা ঘটে।
মিয়ানমারে স্নাইপারের গুলিতে হেলিকপ্টারে থাকা আয়ে মিন নাউং নামে এক ব্রিগেডিয়ার জেনারেল নিহত হয়েছেন।
লালমনিরহাট সীমান্তে বিএসএফের ছোঁড়া গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার আঙ্গুর পোতা বিওপি সীমান্তের মেইন পিলার নাম্বার ১ সাব পিলার-১ হতে ভারতের ১০০ গজ অভ্যন্তরে ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইশুদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে।
যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। তার নাম সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন।
সোনা চোরাচালান নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুরে প্রতিপক্ষের গুলিতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।