ঘন কুয়াশা

ঘন কুয়াশায় বিমান, নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে

ঘন কুয়াশায় বিমান, নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে

ঘন কুয়াশা স্থায়ী হতে পারে রবিবার দুপুর পর্যন্ত। ফলে ব্যাহত হতে পারে আকাশ, নৌ ও সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা। শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নৌপথের দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে বাস-লরির সংঘর্ষ, আহত ৭

ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে বাস-লরির সংঘর্ষ, আহত ৭

ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘন কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা, উপকূলের আকাশে দেখা মেলেনি সূর্যের

ঘন কুয়াশার সঙ্গে শীতের তীব্রতা, উপকূলের আকাশে দেখা মেলেনি সূর্যের

পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিন ধরে ভোর থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। রবিবার সকাল থেকেই উপকূলের আকাশে সূর্যের দেখা মেলেনি। 

ঘন কুয়াশার প্রভাবে শাহজালালে ফ্লাইট বিঘ্নিত

ঘন কুয়াশার প্রভাবে শাহজালালে ফ্লাইট বিঘ্নিত

শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে যাওয়া ঘন কুয়াশার প্রভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ সকালের ফ্লাইট চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে।

ঘন কুয়াশায় অবরুদ্ধ পদ্মা-যমুনা নৌপথ

ঘন কুয়াশায় অবরুদ্ধ পদ্মা-যমুনা নৌপথ

ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম পাটুরিয়া–দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

ঘন কুয়াশায় দিকভ্রান্ত: মাঝনদীতে ৪৭ যাত্রী নিয়ে আটকা বিয়ের নৌকা

ঘন কুয়াশায় দিকভ্রান্ত: মাঝনদীতে ৪৭ যাত্রী নিয়ে আটকা বিয়ের নৌকা

ঘন কুয়াশার কারণে যমুনা নদীর মাঝখানে ৪৭ জন বরযাত্রী বহনকারী একটি নৌকা আটকা পড়েছে। 

শুক্রবার রাত আটটার দিকে বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জগামী নৌকাটি যমুনার মাঝনদীতে গিয়ে পথ হারিয়ে ফেলে।

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টায় এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ।