ঈদের প্রথমদিন পেরিয়ে গেলেও ঘরমুখো মানুষের ভিড় কমেনি। ছুটি উদযাপনে কেউ একা, কেউ বা সপরিবারে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন।
ঘরমুখো মানুষ
পরিবারের সাথে ঈদের আনান্দ ভাগাভাগি করে নিতে বৃহস্পতিবার ভোর রাত থেকেই পাটুরিয়া ঘাটে প্রাইভেটকার, ব্যক্তিগত গাড়ির চাপ বাড়তে থাকে। পাশাপাশি বাসেরও চাপ বেড়েছে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী শত শত যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ।
ঈদুল আজহাকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আজও দেশের দক্ষিণবঙ্গগামী ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ রয়েছে। বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন।