নিউজিল্যান্ডের উপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলে মৃতের সংখ্যা রোববার পর্যন্ত ১১-তে পৌঁছেছে। দেশটির উত্তর দ্বীপে ঝড়টি আঘাত হানার এক সপ্তাহ পর, এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
ঘূর্ণিঝড়
প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ১। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মানদৌস’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
সিত্রাংয়ের পর বঙ্গোপসাগরে এবার ‘মান্দাস’ নামের নতুন একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
চট্টগ্রামের মিরসরাইয়ের সাগরে ড্রেজারডুবে ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।
বাংলাদেশে আরো একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি বলেন, আগামী ডিসেম্বরে এই ঝড় আসতে পারে।
ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাতে বরিশাল-চট্টগ্রাম উপকূলে আঘাত হানার ফলে বাংলাদেশের ৯টি জেলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, প্রবল ঘূর্ণিঝড় হয়ে ওঠা এবং জলোচ্ছ্বাসের ঝুঁকি থাকায় সিত্রাংয়ের কারণে যতটা ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হয়েছিল, এই ঝড়ে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি।বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান বিবিসি বাংলাকে বলছেন, ঘূর্ণিঝড়ের কারণে খুব বেশি ক্ষয়ক্ষতি তেমন হয়নি। কারণ ঘূর্ণিঝড়টি দুর্বল ছিল। শুধু বৃষ্টি আর বাতাস বেশি হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর আঘাতে দেশের ৪১৯টি ইউনিয়নে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ পর্যন্ত ৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
ঘূর্ণিঝড় সিত্রাং- এর প্রভাবে সোমবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে এবং জলাবদ্ধতা তৈরি হয়ে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করে।