চলতি মাসে (অক্টোবর) ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির ফলে ফের স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ঘূর্ণিঝড়
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ বিকেলের মধ্যে শক্তি হারাতে পারে। বর্তমানে এটি ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র প্রদেশের কাছাকাছি অবস্থান করছে। আগামীকালের মধ্যে ‘অশনি’ আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপ সৃষ্টি হয়েছে তা ঘূর্ণিঝড় অশনিতে রূপ নেয়ার পর ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে।
আন্দামান দ্বীপপুঞ্জে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলার প্রস্তুতি রয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘আম্ফানের সময় ১৪ হাজারের বেশি শেল্টার সেন্টার প্রস্তুত করা হয়েছিল। সেখানে প্রায় ২৪ লাখের বেশি মানুষকে আশ্রয় দিতে পেরেছিলাম, আমাদের সেই ক্যাপাসিটিও আছে।
ভারত মহাসাগরে তৈরি হওয়া লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। এ ঘূর্ণিঝড়ের নাম ‘অশনি’। সোমবার প্রবল শক্তি নিয়ে এটি ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে।
শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে থাকা নিম্নচাপটি কয়েক ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। এ ঘূর্ণিঝড়ের নাম ‘অশনি’। সোমবার বা মঙ্গলবার প্রবল শক্তি নিয়ে এটি ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে আঘাত হানতে পারে।
উত্তর-পশ্চিম ইউরোপ জুড়ে ঘূর্ণিঝড় ইউনিসের তান্ডবে ১৬ জনের প্রাণহানি হয়েছে। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে অনেক এলাকা। যোগাযোগ ব্যবস্থাতেও দেখা দিয়েছে বিশৃঙ্খলা।
যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কেনটাকি অঙ্গরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জন ছাড়িয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে কেনটাকিসহ কয়েকটি অঙ্গরাজ্যে ক্ষয়ক্ষতি হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে । গভর্নর অ্যান্ডি বেশেয়ার বলেছেন, শুক্রবার দিনশেষে তার রাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৫০ জন মারা গেছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মেফিল্ড শহরসহ গ্রেভস কাউন্টিতে। এর ফলে ওই এলাকায় পান করার পানির সঙ্কট দেখা দিয়েছে।