ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় সিত্রাং : ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

ঘূর্ণিঝড় সিত্রাং : ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে বিদ্যুৎ বিতরণ লাইনে ব্যাঘাত ঘটায় সারাদেশের প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ।  

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী মোকাবেলায় প্রস্তুত নৌবাহিনীর ১৭টি জাহাজ ও হেলিকপ্টার

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী মোকাবেলায় প্রস্তুত নৌবাহিনীর ১৭টি জাহাজ ও হেলিকপ্টার

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌঅঞ্চলে মোতায়েনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ১৭টি জাহাজ, দুটি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট (এমপিএ) এবং দুটি হেলিকপ্টার প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ

উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলে। সোমবার সন্ধ্যায় উপকূল স্পর্শ করার সাথে সাথে প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ঘূর্ণিঝড় সিত্রাং : চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় সিত্রাং : চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের উপকূলবর্তী তিন বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ ঘোষণা দেয়।

ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলীয় ১৩ জেলায় আঘাত হানবে : ত্রাণ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলীয় ১৩ জেলায় আঘাত হানবে : ত্রাণ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় সিত্রাং সম্পূর্ণভাবে বাংলাদেশে আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান।তিনি বলেন, এই ঝড় উপকূলীয় ১৩ জেলায় মারাত্মক এবং দুই জেলায় হালকাভাবে আঘাত হানবে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কলাপাড়া।

ঘূর্ণিঝড় সিত্রাং : রেড এলার্ট জারি ত্রিপুরা, আসামে

ঘূর্ণিঝড় সিত্রাং : রেড এলার্ট জারি ত্রিপুরা, আসামে

ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাং। আর এর জের ধরে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যে রেড এলার্ট জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গেও বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মোংলা ও পায়রায় ৭ এবং  চট্টগ্রাম ও কক্সবাজার সুমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত

মোংলা ও পায়রায় ৭ এবং চট্টগ্রাম ও কক্সবাজার সুমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদ সংকেত

ঘূর্ণিঝড় “সিত্রাং" আরও ঘণীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আগামিকাল মঙ্গলবার ভোররাত অথবা সকাল নাগাদ খেপুপাড়ার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে।মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ (সাত) নম্বর এবং  চট্টগ্রাম ও কক্সবাজার সুমুদ্রবন্দরকে ৬ (ছয়) নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং : ঝুঁকিতে ১৯ জেলা

ঘূর্ণিঝড় সিত্রাং : ঝুঁকিতে ১৯ জেলা

দেশের উপকূলীয় ১৯টি জেলায় ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদফতর।রোববার (২৩ অক্টোবর) ঘূর্ণিঝড় সিত্রাং ইস্যুতে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন।

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে আন্দামান সাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ ঠিক কোনদিকে হবে, তা এখনও জানা যায়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে এটি আছড়ে পড়তে পারে।

আন্দামানে লঘুচাপ : দুই দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আন্দামানে লঘুচাপ : দুই দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আগামী রোববারের মধ্যে তা থেকে নিম্নচাপ হতে পারে এবং আগামী মঙ্গলবারের মধ্যে ঘূর্র্ণিঝড়ে পরিণত হয়ে এটা উপকূলে উঠে আসতে পারে। এই প্রক্রিয়াটি থেকে ঝড় হলে এর নাম হবে সিত্রাং। এটি থাইল্যান্ডের দেয়া নাম। সিত্রাং শব্দটি থাইল্যান্ডের মানুষের পদবি হিসেবে ব্যবহার করা হয়।