চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৮ মার্চ দেশের সব মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। শনিবার দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের এক মানববন্ধন থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা
রাজধানীর গুলিস্তানের কাছে পুরান ঢাকার সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের স্বজনদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মুমিনুর রহমান।
বিএনপি ক্ষমতায় থাকাকালে ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল। যে ভাষণ ইউনেস্কো পৃথিবীর অন্যতম সেরা ভাষণের স্বীকৃতি দিয়েছে, সেই ৭ ভাষণ তারা নিষিদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধের চেতনায় তাদের ন্যূনতম বিশ্বাস আছে বলে আমরা মনে করি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তিনি বলেন দেশের স্বাধীনতা ঘোষণার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটি এ দিন সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবে।
চলতি মাসে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ২৩ মার্চ নিজ দেশের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ম্যাচে পানামাকে আতিথ্য দেবে লে আলবিসেলেস্তেরা। এর পাঁচদিন পর ২৮ মার্চ দ্বিতীয় ম্যাচে কিরাকাওয়ের বিপক্ষে খেলবে লিওনেল মেসিরা।
আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলন বন্ধের দাবিতে পঞ্চগড় শহরে গতকাল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এদিকে সংঘর্ষের প্রায় ১০ ঘণ্টা পর কাদিয়ানীদের জলসা বন্ধের নির্দেশ দেয় প্রশাসন।
চলমান ওয়ানডে সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। বুধবার ওই সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হচ্ছে ২৩ অথবা ২৪ মার্চ থেকে। রমজান শুরুর সময় ২৪ মার্চ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
চলমান গণআন্দোলনের পরবর্তী যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৪ মার্চ দেশব্যাপী সকল মহানগরের অন্তর্গত থানায় পদযাত্রা করবে দলটি।
থাইল্যান্ডের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। এরই মধ্যে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ও-চা জানালেন, আগামী মাসে ভেঙে দেওয়া হবে বর্তমান সংসদ। আর পরবর্তী নির্বাচন হতে পারে আগামী ৭ মে।