কক্সবাজারের চকরিয়ায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
চকরিয়া
চকরিয়ায় পুকুরে ডুবে মো. সাদিক (৪) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনির কদ্দাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাদিক ওই এলাকার মো. পারভেজের ছেলে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) বৃদ্ধি পাওয়ায় এবারের এসএসসি পরীক্ষার্থীসহ ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন
কক্সবাজারের চকরিয়ায় বিল থেকে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার কাকারা ইউনিয়নের দরগা রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন জামায়াতের মনোনীত দাড়িপাল্লা মার্কার প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাছির উদ্দিন মো. আলমগীর ওরফে বাদল বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাজারপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে।
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সী নুরুল আলম মুন্সি নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রশি টেনে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
কক্সবাজারের চকরিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
কক্সবাজারের চকরিয়া থানার হাজতে সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দুর্জয় চৌধুরীর (২৫) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলা করা হয়েছে।