পূর্ব ঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে এনা, নাবিল, সৌখিন ও শাহ ফতেহআলী পরিবহনের কিছু কিছু বাস চলাচল করতে দেখা গেছে। বেতন ভাতা পরিশোধ থাকায় কর্মবিরতি নেই তাদের শ্রমিকদের।
- পাকিস্তানে সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক
- * * * *
- ডেটা সেন্টার নির্মাণে বাড়ছে বাধা, চাপে ইলন মাস্কের পরিকল্পনা
- * * * *
- রাগ নিয়ন্ত্রণে যে ৫ পরামর্শ দিয়েছেন মহানবী (সা.)
- * * * *
- কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?
- * * * *
- অসুস্থ ব্যক্তিকে সাহায্য করার জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে?
- * * * *
চলাচল
আগামী জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২' উপলক্ষে আজ সোমবার ভোর চারটা থেকে দুপুর একটা পর্যন্ত হাতিরঝিল বন্ধ থাকবে।
রাজধানীর হাতিরঝিলের সড়ক আগামী ১০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বন্ধ থাকবে। ওই দিন সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২২ অনুষ্ঠিত হবে।
পাবনা প্রতিনিধি:ঘনকুয়াশায় কাজিরহাট-আরিচা নৌ-রুটে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। নদী পারের অপেক্ষায় ৬ শতাধিক ট্রাকের বহর এখন গ্রামের ভেতর। ফেরি স্বল্পতা, যানবাহনের চাপ বৃদ্ধি ও নাব্য সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বৃহস্পতিবার কাজিরহাট ঘাট এলাকায় প্রায় ৬ শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
ঘন কুয়াশার কারণে সকল ধরণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
ঘন কুয়াশার কারণে সকল ধরণের দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল চার ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে আবার চলাচল শুরু হয়েছে। এর আগে ভোর সোয়া ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশার কারণে বুধবার দিনগত রাত সোয়া ১২ টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও পাটুরিয়া প্রান্তে আটকা পড়েছে শতশত যানবাহন। চরম ভোগান্তিতে পড়ে শত শত যাত্রীরা।