চাঁদপুরের মতলব উত্তরে ৭ বছর বয়সি শিশুকে ধর্ষণের দায়ে মো. অরুণ ভুঁইয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
চাঁদপুর
চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেফতার কাজী সুমাইয়া হোসেন মিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্বজন ও এলাকাবাসীরা। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত গ্রেফতার করার দাবি করেন তারা।
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকার একটি ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামে উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জেলার হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের নির্জন কলাবাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ ৮দিন পর উদ্ধার ও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও ধারাবাহিক তদন্তের মাধ্যমে নিহত নারীর ছেলে মো: জনিকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে আহত ভাগ্নে আবু বকর (৩০) মারা গেছেন। শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু বক্কর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশিরকুন্ডু গ্রামে গ্রামের আলী আকবরের ছেলে।
ইসমাইল পাটোয়ারীকে আহবায়ক, মো. জিয়াউর রহমান সোহাগকে সদস্য সচিব করে চাঁদপুর জেলা ছাত্রদলের ২৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
চাঁদপুর শহরের পুরান বাজার খাল দূষণ ও ভরাট করার কারণে তিন রাইস মিল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও সম্প্রসারণের লক্ষ্যে চাঁদপুরে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পূবালী ব্যাংক পিএলসির নতুন বাজার শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
চাঁদপুর সদরের বাগাদিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মো. জোহা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন