কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে চাঁদপুরে ৬ হাজার কেজি জাটকা জব্দ করেছে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন লক্ষ্মীচর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
- তৃণমূল কার্যালয়ে মিলল ভারতের সাবেক ডেপুটি স্পিকারের ঝুলন্ত মৃতদেহ
- * * * *
- ইংলিশ ডিফেন্ডার স্পেন্সকে দলে টানল ইন্টার
- * * * *
- হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮
- * * * *
- এসসিসির প্রধান কার্যালয় আকস্মিক পরিদর্শনে প্রশাসক আবদুস সালাম
- * * * *
- সিলেটে ট্রিপল মার্ডার: চার দিনের রিমান্ডে বাবুল মিয়া
- * * * *
চাঁদ
চাঁদপুর শহরে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন হাফেজ খান (৭৫) নামে আরও এক বৃদ্ধ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অঙ্গীকার’র পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সর্বস্তরের জনগণ। রবিবার সূর্যোদয়ের সাথে সাথে অঙ্গীকার এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে শরীয়তপুরের ৯ জেলেকে চাঁদপুরে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ৬৩ কেজি জাটকা ইলিশ, ২টি নৌকা ও ৬ লাখ ৩২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
চাঁদপুরের শাহরাস্তিতে জামায়াতের উপজেলা আমির মোস্তফা কামালসহ ১৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। উপজেলার সুচিপাড়া এলাকায় গোপন বৈঠকের সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জে পিকআপের ধাক্কায় ইয়াছিন আরাফাত (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া থেকে শুরু করে চাঁদপুরের মেঘনা এবং পদ্মা নদী উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২০ লাখ মিটার কারেন্ট জাল, ৭ হাজার কেজি জাটকা ও ৬ জেলে এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করে নৌপুলিশ।
চাঁদপুরের হাজীগঞ্জে ১৬ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তাদের আদালতে চালান দেয়া হয়। তাদেরকে আদালতের মাধ্যমে চাঁদপুর কারাগারে পাঠায় থানা পুলিশ।
চাঁদপুরে কোস্ট গার্ড সদর উপজেলার বহরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪০ কেজি জাটকা জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে সদর উপজেলার বহরিয়া মৎস্য আড়ৎ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
ঘন কুয়াশার ফলে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার ভোর ৪টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ।