নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের গোহালাকান্দা এলাকায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার যাত্রী।
চাপ
সকাল থেকেই মহাসড়কের চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নানা শ্রেণি-পেশার ঘরমুখো মানুষের ভিড় রয়েছে এবং যানবাহনেরও চাপ রয়েছে অনেক বেশি। যদিও গত কয়েক বছরের তুলনায় এবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশের পরিস্থিতি অনেকটাই ভালো রয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ স্বস্তিতে পাটুরিয়া ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছে।
ঈদের সরকারি ছুটির শুরুর দিন রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী সংকটে ভোগা দক্ষিণাঞ্চলের লঞ্চগুলোতে অবশেষে যাত্রীচাপ বাড়ছে। যাত্রীবোঝাই করে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো ঘাট ছেড়ে গেছে।
গতকাল থেকেই নাড়ির টানে বাড়ি ফিরছেন হাজারো মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ।
নেত্রকোনার মদনে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক শিহাব উদ্দিন খান (৪৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মাহবুবুর রহমান কেষ্ট (৫০) নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানের দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন ভ্যানচালক ও একজন যাত্রী রয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২ টার দিকে পীরগঞ্জ উপজেলার জামতালা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর মাতুয়াইলে একটি ফ্যাক্টরির দেয়াল ভেঙে শাহাদত হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।সোমবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে মাতুয়াইলের কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতে ঝড়ের মধ্যে উপড়ে পড়া গাছচাপায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। খবর এনডিটিভির।
চট্টগ্রাম মহানগররীর আকবরশাহ থানার বেলতলি ঘোনা এলাকায় পাহাড় কেটে সড়ক তৈরির সময় পাহাড় ধসে অন্তত তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন।