লামা উপজেলার আজিজনগরে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে ফকির আহমদ (৫০) নামে এক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।
চাপ
গত ৬ই জুন রাত সাড়ে ১১টায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ী ছিদ্দিক মিজি ওরফে সোহেলকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা কালার দোয়ালের ব্রিজ এলাকা থেকে তুলে নেওয়ার অভিযোগে তার পিতা বৃদ্ধ মোঃ হাশেম মিজি গত ৭ই জুন রাজবাড়ী থানায় জিডি করেন।
অবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। সুস্পষ্ট লঘুচাপের কারণে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী অব্যাহত রয়েছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম এবং সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে।এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন শেষে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। দুই সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তারা রানের পাহাড় গড়েছে। ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে অলআউট হওয়ার আগে প্যাট কামিন্সের দলের সংগ্রহ ৪৬৯ রান। জবাব দিতে নেমে বিপদে পড়েছে ভারত।
মেট্রো রেলের সময় বাড়ার সঙ্গে অফিসগামী ও ফেরত যাত্রীর চাপ বাড়ছে। কিছুটা স্থানে যানজটমুক্তি এবং দ্রুত গন্তব্যে পৌঁছার জন্য এই যাত্রীদের মেট্রো ট্রেনই যেন একমাত্র ভরসা। এর ফলে অন্যান্য সময়ের চেয়ে অফিস ছুটির পর মেট্রো স্টেশন ও ট্রেনে যাত্রীর চাপ সৃষ্টি হয়। মেট্রোর প্রতিটি বগিতে যাত্রীর উপচে পড়া ভিড়।
নেত্রকোনার দুর্গাপুরে ঝড়ে অটোরিকশার উপর গাছ পড়ে আদম আলী ফকির (৫০) নামে এক যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিরিশিরি সড়কের ঘোড়াইত নামক স্থানে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন। পরে শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী, স্ত্রী, সন্তানসহ চারজন নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মধুপুর উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া-নওগাঁ মহাসড়কে দ্রুতগামী বাসের চাপায় এক শিশু স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার আদমদিঘি উপজেলায়েএ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে ছকিনা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা মারা গেছেন। বুধবার সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর তারিনিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।