রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ, কিশোরসহ ১৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ছিনতাই
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাত কাটাতে আসা দুই যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহি ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে।
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে এক ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, ভ্যানিটি ব্যাগ, হ্যান্ডব্যাগ, অলংকার ও মোটরসাইকেল। তবে পুলিশের অভিযানের সময় ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে গেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুম মোল্লা নামে এক ফ্রান্সপ্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান ভাড়া করার পর চালককে হত্যা করে বাহনটি ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুলনায় জেলা পুলিশের বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের হামলায় পুলিশ পরিদর্শক মো. শাহ আলম (৪৩) আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া (৪৫) নামে এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধোর ও মাদকসহ একাধিক মারামারির অভিযোগে ১৮টি মামলা রয়েছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী রিদু মিয়া রবিবার রাতে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন।