শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ ১৬ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন ঢাকার শ্রম আদালত। সোমবার (১১ মার্চ) ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ বৃদ্ধি করেন আদালত।
- ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের
- * * * *
- ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- * * * *
- গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, আহত কয়েক ডজন
- * * * *
- প্রাণ গ্রুপে ‘ডেপুটি ম্যানেজার’ পদে নিয়োগ
- * * * *
- প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত
- * * * *
জামিন
লক্ষ্মীপুরে পুলিশের করা দুই মামলায় বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি।
রাজধানীর গুলশান থানায় নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো: হাফিজ উদ্দিন আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের মামলায় ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডেসটিনির এমডি রফিকুল আমীনকে এক বছরের জন্য জামিন দিয়েছে হাইকোর্ট। পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে এ জামিন দেওয়া হয়েছে।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ বাড়িয়েছেন শ্রম আপিলের ট্রাইব্যুনাল। তবে কতদিনের জামিন সে ব্যাপারে সিদ্ধান্ত পরে জানানো হবে। মামলার পরবর্তী দিন ধার্য করেছেন ১৬ এপ্রিল।
ক্যাসিনো কাণ্ডে আলোচিত যুবলীগের বহিষ্কৃত নেতা অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এস এম গোলাম কিবরিয়া শামিম ওরফে জি কে শামিমকে জামিন দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদনের শুনানি হবে আজ।
দুই মাস ১০ দিন কারাভোগের পর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন জামিনে মুক্তি পেয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে নাশকতার পৃথক দুই মামলায় জামিন দিয়েছেন আদালত। তবে প্রধান বিচারপতির বাস ভবনে হামলা মামলায় আলতাফ হোসেন চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।