শরীয়তপুরের জাজিরার আলোচিত লিটন বেপারী হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন ও দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে শরীয়তপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তারিক এজাজ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মো. আমিনুল ইসলাম হিরণ।
জীবন
নয় বছর আগে বগুড়া সদরে আরিফুর রহমান (২৪) নামে এক অটোরিকশা ব্যবসায়ী ও কলেজ শিক্ষার্থীকে হত্যার দায়ে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চর আমানুল্লাহ গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
চুয়াডাঙ্গায় মাদক মামলায় মোহাম্মদ রফিক নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউপি চেয়ারম্যান মলয় বোস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মনিরুজ্জামান শেখ ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছত্তার মোল্লাকে দীর্ঘ ১১ বছর পর গ্রেফতার করেছে র্যাব-১০।
ঢাকার মাদক মামলায় যাবজ্জীবন দণ্ড পাওয়া এক আসামিকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে বরিশালের পুলিশ।
নাটোরে প্রতারণা করে বিয়ে, অপহরণ ও ধর্ষণ মামলায় ২০ বছর পর অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুরের ফরিদগঞ্জে জন্মদাতা মা ছালেহা খাতুনকে (৮০) মারধর করে হত্যার অভিযোগে ছেলে আবুল কালাম বাহারকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহিসনুল হক এ রায় দেন।
গোপালগঞ্জের মুকসুদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রেজাউলকে (২৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার অন্যায়-অবিচার, নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।