দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বোমা বিস্ফোরণের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন সঞ্জয়।
জয়
হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন আগামী ১৬ এপ্রিল থেকে শুরু হবে। শেষ হবে ৩০ এপ্রিল।বুধবার (১২ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১২ রানের বড় সংগ্রহ পায় বিরাট কোহলি-ম্যাক্সওয়েলরা। জবাব দিতে নেমে লক্ষ্যে ঠিকই পৌঁছায় লক্ষ্ণৌ। তবে অপেক্ষা করতে হয়েছে শেষ ওভার পর্যন্ত।
গুজরাট টাইটান্সকে হারাতে শেষ ৬ বলে ২৯ রান করতে হতো কলকাতা নাইট রাইডার্সকে। বাস্তবিক অর্থে যা প্রায় অসম্ভব। সেই অসম্ভব কাজটিই করে দেখালেন রিঙ্কু সিং। ২০৫তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেন উমেশ। বাকি কাজটুকু দায়িত্ব নিয়ে করেন রিঙ্কু। তার শেষ ৫ বলে ৫ ছক্কায় নাটকীয়ভাবে ৩ উইকেটে ম্যাচ জিতে কলকাতা।
৯৯ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না শিখর ধাওয়ান। সতীর্থদের ব্যর্থতায় বৃথা গেল তার লড়াকু এই ইনিংস, আসরের তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেয়েছে পাঞ্জাব কিংস। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কিংসরা হেরে গেছে ৮ উইকেটে।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির কারণে ১৫ সদস্যের দলে নেই পেসার তাসকিন আহমেদ। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে এভারটনকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে দুইটি গোল করেন স্কট ম্যাকটমিনে ও আন্থনি মার্শিয়াল। টানা দ্বিতীয় জয়ে টেবিলের তিনেও উঠে এসেছে এরিক টেন হাগের দল।
প্রথমার্ধে বা পায়ের চেনা শটে দলকে এগিয়ে এগিয়ে নেন লিওনেল মেসি। এরপরই যেন নিজেদের হারিয়ে বসেছিল পিএসজি। আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করে চাপ সৃষ্টি করেও ম্যাচে জালের দেখা পায়নি নিসের ফুটবলাররা। বিপরীতে আবারও আর্জেন্টাইন মহাতারকার ম্যাজিকে গোল পেয়ে যান রামোস। এতে লিগে টানা দুই হারের পর জয়ে ফিরল ক্রিস্তোফার গালিতিয়ের দল।
বাংলাদেশ জাতীয় সংসদ পঞ্চাশ বছর পূর্ণ করল আজ ৭ এপ্রিল। স্বাধীনতার পর ১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ঢাকার তেজগাঁওস্থ তৎকালীন জাতীয় সংসদ ভবনে। জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার শুরু হয়েছে বিশেষ অধিবেশন।
রামনবমী পালনের সময়ে পশ্চিমবঙ্গের তিন জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষের প্রেক্ষাপটে বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নামানো হয়েছে সে রাজ্যে।পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা বেশ বিরল ঘটনা।