সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ভরাডুবির পর দলটির দায়িত্ব ছেড়ে দেওয়া ফিল সিমন্স ফিরেছেন কোচিংয়ে। তাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্স।
- ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
- * * * *
- নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত
- * * * *
- নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
- * * * *
- শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে
- * * * *
- মাদরাসা থেকে ফেরার পথে সাত বছরের ছাত্রীর রহস্যজনক মৃত্যু
- * * * *
টি-টোয়েন্টি বিশ্বকাপ
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। হারের বৃত্ত ভেঙে জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরুর স্বপ্ন বাংলাদেশ দলের। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বাংলাদেশ সময় রাত ১১টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জ্যোতি-সালমারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নিল থ্রি লায়ন্সরা। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজের পাশে বসলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ইংলিশরা। আরো একবার ইংল্যান্ডের বিশ্বজয়, আরো একবার জয়ের নায়ক বেন স্টোকস।
স্যাম কুরানের বোলিং তোপে মাত্র ১৩৭ রানেই বাঁধা পড়েছে পাকিস্তান। মেলবোর্নে জয়ের উল্লাসে মেতে উঠতে ইংল্যান্ডের চাই ১৩৮ রান। স্যাম কুরানকে যোগ্য সঙ্গই দিয়েছেন আদিল রাশিদ ও ক্রিস জর্ডান।
আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান। দুটি দলই এর আগে একবার করে টি-২০ বিশ্বকাপ জয় করেছে। পাকিস্তান ২০০৯ সালে। ইংল্যান্ড ২০১০ সালে। দুটি দলই তৃতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ফাইনাল খেলতে নামবে।
টি-টোয়েন্টি ক্রিকেটের শ্রেষ্ঠদল কারা সেই লড়াইয়ের মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ২ টাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে এই লড়াই। ইংল্যান্ড ২০১০ সালের বিশ্বকাপে শিরোপা জিতেছিল। আর পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০০৯ আসরের চ্যাম্পিয়ন।
ওয়াসিম আকরাম সর্বকালের অন্যতম সেরা বাঁ-হাতি ফাস্ট বোলার। কারো কারো চোখে শুধু বা-হাতিদের মধ্যেই নয়, পেসারদের মধ্যেও ওয়াসিম আকরাম এক নম্বর। তার বহুমাত্রার পেস বোলিং, নিখুঁত লাইনলেন্থ, সুইং আর ইয়র্কারের সুনাম মুখে মুখে। টেস্ট আর ওয়ানডে মিলে যার নামের পাশে ৯১৬ উইকেট।
মেলবোর্নে আগামীকাল রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড।প্রায় তিন সপ্তাহ ধরে চলমান এই টুর্নামেন্টের শেষ ম্যাচে নির্ধারিত হবে কে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন।বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে এই ম্যাচটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারতকে খুব সহজেই হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। ১০ উইকেটের দাপুটে এবং বড় ব্যবধানের এই জয় দিয়ে রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলা নিশ্চিত করলো জস বাটলারের দল।
শিরোপার লড়াইয়ে দেখা হলো না আর ভারত-পাকিস্তান মহারণ। আজ দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ফলে আগামী ১৩ নভেম্বর মেলবোর্নে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।